ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৯ দুপুর

বাউফলে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাউফলে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর বাউফল উপজেলায় মো. খলিল মৃধা (৫৫) নামে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠী গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত খলিল মৃধা ওই গ্রামের আবুল হোসেন মৃধার ছেলে।

স্থানীয় ইউনিয়ন দফাদার মো. সিদ্দিকুর রহমান জানান, খলিল মৃধা মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ কারণে তার স্ত্রী রাহিমা বেগম তিন মেয়েকে নিয়ে অন্যত্র বসবাস করতেন এবং খলিল তার মায়ের সঙ্গে থাকতেন।

আরও পড়ুন

তিনি আরও জানান, ঘটনার দিন সকালে খলিল মৃধা তার মায়ের সঙ্গে কথা বলে বাড়ি থেকে বের হন। পরে সকাল ৯টার দিকে একই এলাকার নিলুফা বেগম নামের এক নারী বাড়ির পাশে একটি কাঠাল গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় খলিলকে ঝুলতে দেখতে পান। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আতিকুল ইসলাম বলেন, ‘ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২০ গ্রামে ঈদ উদযাপন

চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আজ ঈদ উদযাপন

ফটিকছড়িতে ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা

আদাবরের সাবেক কাউন্সিলর হাসু গ্রেফতার

পবিত্র জুমাতুল বিদা আজ

সৌদির সঙ্গে মিল রেখে বরগুনার অর্ধশত গ্রামে ঈদ উদযাপন