ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৪:০২ দুপুর

বগুড়া-২ আসনে ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

বগুড়া-২ আসনে ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন সোমবার বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ৬ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। আজ সোমবার (২৯ ডিসেম্বর) সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের নিকট এসব প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

বিকাল ৫ টা পর্যন্ত যে সকল প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন বিএনপির প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম, জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মাও. শাহাদাতুজ্জামান, বাংলাদেশ ইসলামী আন্দোলনের জামাল উদ্দীন, গণঅধিকার পরিষদের সেলিম সরকার, স্বতন্ত্র মো. রেজাউল করিম তালু।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, মনোনয়ন দাখিলের শেষ দিনে ৪টি দলীয় ও ১টি স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন জমা হয়েছে। কেউ নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

এই আসনের অপর প্রার্থী মাহমুদুর রহমান মান্না জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে দলের নেতাকর্মীরা তার পক্ষে মনোনয়ন পত্র জমা দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাকার অভাবে ভর্তি অনিশ্চিত, পাশে দাঁড়ালেন ঢাবি ছাত্রদল নেতা শাওন

লালমনিরহাটে বেড়েছে তামাক চাষ, হুমকির মুখে পড়েছে মাছসহ নানা জলজ প্রাণির প্রজনন

বগুড়ার শেরপুরে মাদকের টাকার জন্য মাকে মারপিট করায় যুবকের ৬ মাসের কারাদণ্ড

ফুলের মালা পরিয়ে বাড়িতে পৌঁছে দেওয়া হলো অবসরে যাওয়া সহকারী শিক্ষক বেলালকে

সালথায় আ.লীগ-বিএনপির সংঘর্ষ, কৃষক দলের কার্যালয়সহ বাড়িঘর ভাঙচুর

বগুড়া শহরে দাঁড়িপাল্লার প্রার্থী সোহেলের গণসংযোগ