ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ ডিসেম্বর, ২০২৫, ০১:৪৪ দুপুর

চাকরি হারালেন প্রশিক্ষণরত ৬ এএসপি

রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপার (এএসপি, শিক্ষানবিশ) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

অপসারণ হওয়া কর্মকর্তারা হলেন— মো. দেলোয়ার হোসেন, মাহমুদুল হক, মো. ইসহাক হোসেন, মো. মশিউর রহমান, মুহাম্মদ রাকিব আনোয়ার এবং সাঈদ করিম মুগ্ধ।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা অনুযায়ী তাদের সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

আরও পড়ুন

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহীর চারঘাট উপজেলার সারদা পুলিশ একাডেমিতে বর্তমানে ৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তারা এক বছর মেয়াদি প্রশিক্ষণে রয়েছেন। আগামী মাসে তাদের প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এর আগেই চাকরি হারালেন ছয় কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মাদক নিয়ে বিরোধের জেরে হামলায় ছাত্রদল-যুবদল নেতা আহত

চব্বিশের জুলাই বিপ্লবের পর প্রথম ঢাবিতে ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষার্থী নিহত

পটুয়াখালীতে সালিশে চোর সাব্যস্ত, সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর