ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৪:৪৬ দুপুর

রংপুরের কাউনিয়ায় বাসচাপায় অটোচালক নিহত, মহাসড়ক অবরোধ 

রংপুরের কাউনিয়ায় বাসচাপায় অটোচালক নিহত, মহাসড়ক অবরোধ 

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় বেপরোয়া গতিতে যাত্রীবাহী বাসের চাপায় প্রাণ গেল জামিরুল ইসলাম (৩৬) নামে এক অটোরিকশা চালকের। তিনি উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভুতছাড়া মাঝিপাড়া এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে। আজ শনিবার (২৭ ডিসেম্বর) উপজেলার বেইলি ব্রিজ এলাকায় রংপুর কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা রংপুর কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। পরে উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত বিক্ষুব্ধ জনতার পাঁচ দফা দাবি পূরণের আশ্বাস দিলে আড়াই ঘণ্টা পর অবরোধ তুলে নেন তারা। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানান, আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার বেইলি ব্রিজ নামক স্থানে রংপুর থেকে কুড়িগ্রাম অভিমুখে দ্রুতগামী যাত্রীবাহী সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ব্যাটারী চালিত অটোরিকশাকে ধাক্কা দিলে চালক জামিরুল রাস্তা ওপর পড়ে গেলে তাকে চাপা দিয়ে বাসটি।

আরও পড়ুন

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, এ ঘটনায় বাসের চালক শেখ বোরহান উদ্দিনকে আটক করা হয়েছে। নিহতের স্বজনরা অভিযোগ দিলে এ ব্যাপারে সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়ের করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী