ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৮:৩২ সকাল

সেন্টমার্টিনগামী জাহাজে আগুন, নিহত ১ 

সেন্টমার্টিনগামী জাহাজে আগুন, নিহত ১, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটে সেন্টমার্টিনগামী জাহাজ ‘দ্য আটলান্টিক ক্রুজ’ এ আগুনের ঘটনায় একজন নিহত হয়েছেন। তবে যাত্রার জন্য ঘাটে অপেক্ষারত ১৯৪ জন পর্যটকের কোনও ক্ষতি হয়নি। নিহত নুর কামাল (৩৫) ওই জাহাজের কর্মচারী ছিলেন। আগুন লাগার সময় জাহাজের একটি কক্ষে তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন বলে জানা গেছে। 

আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে যাত্রী পরিবহনের জন্য ঘাটে নোঙর করার সময় জাহাজটিতে হঠাৎ আগুন লেগে যায়। বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনো অগ্নিনির্বাপণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও কোস্টগার্ডসহ প্রশাসনের স্বেচ্ছাসেবক টিম। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাহাজের এক কর্মচারীর পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে, যিনি একটি কক্ষে ঘুমাচ্ছিলেন। আর কেউ আছেন কিনা খোঁজা হচ্ছে। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

সী ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ১৯৪ জন পর্যটক আজ এই জাহাজে করে সেন্টমার্টিন যাওয়ার কথা ছিল। সৌভাগ্যবশত কেউ জাহাজে উঠেননি, ঘাটে অপেক্ষা করছিলেন। যাত্রীদের একটি অংশকে অন্য জাহাজে করে ধারণক্ষমতা অনুপাতে সেন্টমার্টিনে পাঠানো হয়েছে। বাকিরা আগামীকাল যাবেন।

আরও পড়ুন

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম বলেন, জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী