ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৫ ডিসেম্বর, ২০২৫, ০৫:৪৪ বিকাল

দিনাজপুরের নবাবগঞ্জে বোরো বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা ৮শ’ হেক্টর নির্ধারণ

দিনাজপুরের নবাবগঞ্জে বোরো বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা ৮শ’ হেক্টর নির্ধারণ

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে আমন মৌসুমের ধান কাটা শেষে চাষিরা বোরো চাষের প্রস্তুতি গ্রহণ করছে। ইতিমধ্যে তারা বোরো চাষের জন্য বীজতলার কাজ শুরু করেছে।

উপজেলা কৃষি দপ্তরের মতে, চলতি বোরো মৌসুমে বীজ তলার জন্য ৮৩৬ হেক্টর জমি নির্ধারণ করেছে উপজেলা কৃষি বিভাগ। এর মধ্যে হাইব্রীড জাত ২৩৪ হেক্টর জমি আর ৬০২ হেক্টর জমিতে উফশী জাত রয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস জানান, গত বুধবার পর্যন্ত বীজ তলা অর্জিত হয়েছে ৭২০ হেক্টর জমি। মৌসুমে উপজেলা এলাকায় ১৭ হাজার ৮৫০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবারে ১ হাজার ৫৫০ জন চাষিকে প্রণোদানর বীজ সরবরাহ করা হয়েছে।

আরও পড়ুন

এর মধ্যে ১ হাজার চাষিকে উফশী জাতের বীজ ও রাসায়নিক সার এবং ৫৫০ জন চাষিকে হাইব্রীড জাতের বীজ প্রদান করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার দেশজুড়ে শুরু হচ্ছে হামের জরুরি টিকাদান

রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় নিহত ২

নওগাঁর সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

ইসরায়েলি ড্রোন ও শিল্প কারখানায় ইরানের ভয়াবহ হামলা

সাক্ষাৎকারের চাপে ক্লান্ত কুড়িগ্রামের কনটেন্ট ক্রিয়েটর তাজু

গাইবান্ধার সাঘাটায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার