ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৫ ডিসেম্বর, ২০২৫, ০৪:৫৪ দুপুর

বগুড়ার শাজাহানপুরে বার্মিজ চাকুসহ যুবলীগের ২ নেতা গ্রেফতার

বগুড়ার শাজাহানপুরে বার্মিজ চাকুসহ যুবলীগের ২ নেতা গ্রেফতার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : শাজাহানপুরে যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-উপজেলার চাঁচাইতারা গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে মাদলা ইউনিয়ন (কার্যক্রম নিষিদ্ধ) যুবলীগের সভাপতি হারুন উর রশিদ (৪৮) এবং  ফুলদিঘী মধ্যপাড়ার মৃত রফিক কামালের ছেলে ১৩নং ওয়ার্ড যুবলীগের সদস্য স্মরণ (৩৫)।

শাজাহানপুর থানার ওসি মুহা. তৌহিদুল ইসলাম জানান, আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে স্মরণকে গ্রেফতারের সময় তার হেফাজত থেকে একটি বার্মিজ চাকু জব্দ করা হয়। উভয়কে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী