ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ ডিসেম্বর, ২০২৫, ০১:১১ দুপুর

থার্টি ফার্স্ট নাইটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশে কড়াকড়ি

থার্টি ফার্স্ট নাইটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশে কড়াকড়ি

ঢাবি প্রতিনিধি: 'থা র্টি ফার্স্ট নাইট' উদযাপনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে কঠোর কড়াকড়ি আরোপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা সাতটা থেকে পরদিন ১ জানুয়ারি ভোর ছয়টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে ১ জানুয়ারি ভোর ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রবেশপথ-শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, উদয়ন স্কুল ও নীলক্ষেত-সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্রধারী শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন এবং তারা ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন।

এ ছাড়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে ক্যাম্পাসে প্রবেশের সুযোগ পাবেন। যানবাহন চলাচলের ক্ষেত্রে জানানো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহন-যেমন অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিস-ছাড়া অন্য কোনো যানবাহন ওই সময়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।

আরও পড়ুন

এ ছাড়া থার্টি ফার্স্ট নাইটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে আতশবাজি, পটকা ফাটানো ও ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মাদক নিয়ে বিরোধের জেরে হামলায় ছাত্রদল-যুবদল নেতা আহত

চব্বিশের জুলাই বিপ্লবের পর প্রথম ঢাবিতে ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষার্থী নিহত

পটুয়াখালীতে সালিশে চোর সাব্যস্ত, সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর