ভিডিও বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৭ সকাল

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি, ছবি: সংগৃহীত।

ভারতের দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে।শনিবার (২০ ডিসেম্বর) রাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের গেটে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে চাইলে দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদ জানান, ‘শনিবার রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টা নাগাদ তিনটি গাড়িতে করে কিছু লোক এসে বাংলাদেশ ভবনের গেটে দাঁড়িয়ে কিছুক্ষণ চিৎকার করে। বাংলা ও হিন্দি মিলিয়ে কিছু কথাবার্তা বলছে- হিন্দুদের নিরাপত্তা দিতে হবে; হাইকমিশনারকে ধরো। পরে তারা মেইন গেটের সামনে এসে কিছুক্ষণ চিৎকার করে। ওরা চিৎকার করে চলে গেছে- এতটুকুই আমি জানি।’ 

আরও পড়ুন

হাইকমিশনারকে হত্যার হুমকি দিয়েছে কিনা- জানতে চাইলে প্রেস মিনিস্টার বলেন, ‘হতে পারে। কথাগুলো হিন্দি-বাংলা মিলিয়ে বলেছে। ওখানে হিন্দু মেরে ফেললে আমরা তোমাদের সবাইকে মেরে ফেলব, এ রকম কথাবার্তা বলেছে।’জানা গেছে, উগ্র ভারতীয়রা হাইকমিশনের বাংলাদেশ ভবন থেকে যাওয়ার পর রাতে হাইকমিশনার জরুরি ভিত্তিতে বাংলাদেশ হাইকমিশনের ডিফেন্স উইংয়ের সঙ্গে বসেন এবং এ বিষয়ে আলোচনা করেন। ডিফেন্স উইংয়ের এক কর্মকর্তা হাইকমিশনারকে জানান, ওরা এসে চিৎকার করে চলে গেছে, বাড়তি কিছু করেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠির নলছিটিতে ১৭০০ কেজি জাটকা জব্দ

চাঁপাইনবাবগঞ্জে ফসল নষ্ট করছে ভারতীয় বন্য শূকরের পাল

হাসপাতালে দালাল ও ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না: এমপি মানিক

পর্দার আড়ালে সরকারি গাড়ির তেল বিক্রি, ড্রাইভার হাতেনাতে ধরা

ফুলপুরে ধর্ষণের শিকার কিশোরীর বিষপানের ঘটনায় যুবক গ্রেফতার

ঢাবি উপাচার্যের সঙ্গে আলোকচিত্রশিল্পী ড. শহিদুল আলমের সৌজন্য সাক্ষাৎ