ভিডিও বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ ডিসেম্বর, ২০২৫, ০৫:২৯ সকাল

আজ বছরের দীর্ঘতম রাত

আজ বছরের দীর্ঘতম রাত, ছবি: সংগৃহীত।

লাইফস্টাইল ডেস্ক: ২১ ডিসেম্বর, বছরের দীর্ঘতম রাতটি হতে যাচ্ছে আজ রোববার। এ রাতেই চাঁদের আলো সঙ্গে নিয়ে চলতি বছরের দীর্ঘতম রাতের অভিজ্ঞতা নেবে সবাই। আজ রাতে চাইলে একটা বই পড়ে ফেলা যাবে। একটা সিনেমা দেখার জন্য একটু বেশি সময় বরাদ্দ দেওয়া সম্ভব। ঘুমপ্রিয় হলে, আজ রাতে একটু বেশি সময় ঘুমিয়ে নেয়া যাবে। কারণ অন্যান্য রাতের তুলনায় আজ রাতটা একটু বড়।

অন্যদিকে আগামীকাল সোমবার দিনটি হবে বছরের ক্ষুদ্রতম দিন। এটি অবশ্য উত্তর গোলার্ধের দেশগুলোতে ঘটবে। তবে বিপরীত অবস্থা থাকবে দক্ষিণ গোলার্ধে। সেখানে একই সময় হবে দীর্ঘতম দিন ও হ্রস্বতম রাত।

২১ ডিসেম্বর কেন বছরের দীর্ঘতম রাত?

আরও পড়ুন

এই দীর্ঘতম রাত হয় সূর্যের দক্ষিণায়নের কারণে। ২১ ডিসেম্বর সূর্য মকরক্রান্তি রেখার ওপর অবস্থান করে। উত্তর মেরু সূর্য থেকে কিছুটা দূরে হেলে থাকার কারণেই রাত বড় হয়। মূলত ঋতু বদলের সঙ্গে দিন ও রাতের সময় বদলায়।ডিসেম্বর মাস থেকে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে হেলতে থাকে, উত্তর গোলার্ধ চলে যায় অনেকটা দূরে। এই সময় উত্তরে সূর্যের আলো ক্ষীণভাবে পড়ে। ফলে সেখানে তখন শীতকাল, আর দক্ষিণে গরমকাল। ২১ ডিসেম্বর দিনটিতে উত্তর গোলার্ধ সূর্যের থেকে অনেকটাই দূরে থাকে।

ফলে সেখানে সূর্যের আলো এতটাই কম পড়ে যে দিন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় বলে মনে হয়। রাত হয় দীর্ঘ। একে বলে উইন্টার সলসটিস বা সূর্যের দক্ষিণায়ন। এই সময় দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় হয় আর উত্তর গোলার্ধে রাত দীর্ঘতম হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে আগুন

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ