ভিডিও বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৭ দুপুর

ভৈরবে মেঘনা নদীর পাড় থেকে ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

ভৈরবে মেঘনা নদীর পাড় থেকে ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীর পাড় থেকে আজমত আলী (৪৬) নামের এক ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়ন মজুবন গ্রামের ইসরাফিল মিয়ার ছেলে।

আজ শনিবার (২০ ডিসেম্বর) সকালে ভৈরব বাজার গৌরীপুর নৌকাঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, সকালে ভৈরব বাজার সংলগ্ন গৌরীপুর নৌকাঘাট থেকে মেঘনা নদীর পাড়ে রক্তাক্ত একজনের মরদেহ দেখতে পেয়ে ভৈরব নৌপুলিশ থানাকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

এ বিষয়ে ভৈরব নৌপুলিশ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুজ্জামান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ভৈরব বাজার মেঘনা নদীর পাড়ে ইটের তৈরি পাটাতনের ওপর থেকে রক্তাক্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথায় আঘাতে চিহ্ন রয়েছে। পরে তার পকেটে থাকা একটি মদের লাইন্সেসের তথ্যের ভিত্তিতে নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীতে ১৮ হাজার লিটার ডিজেলভর্তি ট্রাক জব্দ, চালক আটক

১৭ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

ঢাকা মেডিকেল এলাকায় ফুটপাতে অভিযানে বিড়ম্বনায় রোগী ও স্বজনরা

সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১০

প্রকাশ্যে রামায়ণে রণবীরের প্রথম লুক!

দেশে বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই: বিদ্যুৎমন্ত্রী