ভিডিও বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ ডিসেম্বর, ২০২৫, ০৯:১৭ সকাল

ঝিনাইদহে ইয়াবাসহ আটক ৩

ঝিনাইদহে ইয়াবাসহ আটক ৩

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যুগিহোদা গ্রাম থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে মাদক বিক্রির টাকা ও বহনকারী তিন মোটরসাইকেল। 

আজ শনিবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার যুগিহুদা গ্রাম থেকে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন- ওই গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী লাইলি বেগম, ছেলে লিমন হাসান ও পার্শ্ববর্তী জলিলপুর গ্রামের মেহেদি হাসান জিসান।

আরও পড়ুন

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, ওই গ্রামের দোলোয়ার হোসেনের বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা মজুত রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মহেশপুর থানা পুলিশ। সে সময় বাড়ির মালিক দেলোয়ার পালিয়ে গেলেও আটক করা হয় তার স্ত্রী লাইলি বেগম, ছেলে লিমন হাসান ও পার্শ্ববর্তী জলিলপুর গ্রামের মেহেদি হাসান জিসানকে। 
তখন উদ্ধার করা হয় ১২০০ পিস ইয়াবা। এছাড়া জব্দ করা হয় মাদক বিক্রির ৮ লাখ ৪ হাজার ৮’শ ৭০ টাকা ও তিনটি মোটরসাইকেল। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দকৃত মালামাল ট্রেজারিতে জমা দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনকিলাব মঞ্চের কাছে আগাম ‘ক্ষমা’ চাইলেন হাদির ভাই

মার্কিন অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স

আসো, আমরা অপেক্ষা করছি, মার্কিন বাহিনীকে ইরানের হুঁশিয়ারি

দুবাইয়ে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশিসহ চার প্রবাসী আহত

জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে রাজপথে থাকবে ছাত্রশিবির: সভাপতি

সিদ্ধিরগঞ্জে যৌথ অভিযানে ৪৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ