ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ ডিসেম্বর, ২০২৫, ০৮:২২ সকাল

কুষ্টিয়ায় নির্বাচন অফিসে আগুন দিলো দুর্বৃত্তরা

কুষ্টিয়ায় নির্বাচন অফিসে আগুন দিলো দুর্বৃত্তরা, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : কুষ্টিয়া সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে অফিস ভবনের পেছনের জানালার কাঁচ ভেঙে ভেতরে এই আগুন দেওয়া হয়।

খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসক ইকবাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনার পর সকাল ১০টার দিকে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে তিনি এক জরুরি রুদ্ধদ্বার বৈঠকে বসেন।

নির্বাচন অফিসের নিরাপত্তারক্ষী রাজ্জাক বলেন, সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আমি তখন দুইতলায় ছিলাম। ধোঁয়ার গন্ধ পেয়ে নিচে নেমে আগুন দেখতে পাই। পরে তাৎক্ষণিকভাবে পাশে থাকা পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলি।জেলা নির্বাচন অফিসের হিসাবরক্ষক মো. আসাদুজ্জামান বলেন, যে কক্ষে আগুন দেওয়া হয়েছে, সেটা সদর উপজেলা নির্বাচন অফিসের স্টোর রুম। এখানে ভোটারদের সমস্ত তথ্য জমা রাখা হয়। 

আরও পড়ুন

কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। জেলা প্রশাসকও দেখেছেন। এখানে স্টোর রুমে একটা আগুনের ঘটনা ঘটছে। কীভাবে আগুন লেগেছে কিংবা কারা দিয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

বাঞ্ছারামপুরে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন হওয়ার অভিযোগ ,ভাই পলাতক

ঈদের দিন প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের

ঢাকাসহ ২০ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত জারি

শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত