ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ ডিসেম্বর, ২০২৫, ০৯:০৭ সকাল

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে চালকের মৃত্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে চালকের মৃত্যু, ছবি: দৈনিক করতোয়া ।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাটিবোঝাই ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে চালকের মৃত্যু হয়েছে। তার নাম জাকির হোসেন (৩২)। তিনি উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের মোজাম উদ্দিনের ছেলে। পাইকেরছড়া ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে মাটিবোঝাই একটি ট্রাক্টর ডিপেরহাট-সড়ককাটা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। এতে পুকুরের পানিতে ডুবে জাকির হোসেন (৩২) নামের ট্রাক্টরের চালক ঘটনাস্থলে মারা যান। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এবিষয়ে ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

বাঞ্ছারামপুরে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন হওয়ার অভিযোগ ,ভাই পলাতক

ঈদের দিন প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের

ঢাকাসহ ২০ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত জারি

শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত