ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৪:১৩ দুপুর

সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধভাবে মাটি কাটার অপরাধে অর্থদণ্ড

সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধভাবে মাটি কাটার অপরাধে অর্থদণ্ড। প্রতীকী ছবি

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে জামতৈল গ্রামে আবাদি জমি থেকে অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানার নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় জালাল আহমেদ নামের এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে রায়গঞ্জ থানা পুলিশ ও ধামাইনগর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো: মাসুদ রানা জানান, অভিযোগের সত্যতা পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় জালাল আহমেদকে অর্থদণ্ড দেওয়া হয়। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী