ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ ডিসেম্বর, ২০২৫, ০২:৫০ দুপুর

বগুড়ার শেরপুরে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৮

বগুড়ার শেরপুরে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৮

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নারীসহ উভয়পক্ষের ৮ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিরইল দক্ষিণপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন-কাওসার সরকার (২২), সুলতান সরকার (৪২), আলতাফ সরকার (৬৫), শামীম সরকার (৩১), সোবাহান (৪৫), সোলাইমন (৪০), মামুন সরকার (২৫) ও ফুয়ারা বেগম (৩৫)। আহতরা সকলেই বিরইল দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। এই ঘটনায় আজ বুধবার (১৭ ডিসেম্বর) শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

থানায় অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে আলতাফ সরকার ওই গ্রামের একটি পুকুরে মাছ ধরতে যান। এসময় পুকুরের মালিকানা দাবিদার সোবাহান বাধা দিলে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।

হাসপাতালে চিকিৎসাধীন কাওসার সরকার দাবি করেন, আমাদের লিজ নেয়া জমি ও পুকুরে মাছ ধরতে গেলে প্রতিপক্ষরা অতর্কিত হামলা চালায়। এতে আমাদের চারজন গুরুতর আহত হয়েছেন। অপরপক্ষ সোবাহান অভিযোগ অস্বীকার করে বলেন, গত ৫২ বছর ধরে আমরা আমাদের দলিলকৃত সম্পত্তি ভোগদখল করছি।

আরও পড়ুন

কিছুদিন আগে তারা একটি দলিল তৈরি করে মালিকানা দাবি করলে আমরা আদালতের আশ্রয় নেই। মামলার রায় আমাদের পক্ষে আসা সত্ত্বেও তারা জোরপূর্বক মাছ ধরতে আসে। আমরা বাধা দিতে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী বলেন, ঘটনাটি নিয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী