ভিডিও বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৭ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৭ দুপুর

নতুন সরকার শপথ নিলে আমরা বিদায় হয়ে যাব: ধর্ম উপদেষ্টা

নতুন সরকার শপথ নিলে আমরা বিদায় হয়ে যাব: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, কয়েকদিন পর আমরা বিদায় হয়ে যাব। ক্ষমতা ধরে রাখার মানসিকতাই এ দেশকে পিছিয়ে নিয়ে গেছে। একবার চেয়ারে বসতে পারলে কেউ চেয়ার ছাড়তে চায় না। আমরা চলে যাওয়ার জন্য তৈরি হয়ে আছি।

আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে চবির ব্যবসা প্রশাসন অনুষদ মিলনায়তনে আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চবির আরবি বিভাগ এই আলোচনা সভার আয়োজন করে।

ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেন, আমি আমার জিনিসপত্র চট্টগ্রামে পাঠিয়ে দিচ্ছি। যেহেতু ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে। নতুন সরকার শপথ নিলে আমরা বিদায় হয়ে যাব। আমাদের মধ্যে কোনো দুঃখবোধ নেই। যতদিন আল্লাহ তায়ালা সুযোগ দিয়েছেন, কাজ করেছি। এখনো কাজ করে যাচ্ছি।

আরও পড়ুন

১৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উপলক্ষ্যে দুই দিনব্যাপী কর্মসূচি দিয়েছে চবির আরবি বিভাগ। আজকে প্রথম দিনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের সামনে থেকে বিভাগটির আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেব্রুয়ারিতেই বাজারে আসতে পারে অ্যাপলের নতুন আইফোন

জাতীয় শহীদ সেনা দিবস আজ

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে নিহত বেড়ে ৫

পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে সার্বভৌমত্ববিরোধী তৎপরতা ছিল: প্রধানমন্ত্রী

সৌদি আরব দিয়ে বিদেশ সফর শুরু করছেন পররাষ্ট্রমন্ত্রী

এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি