ভিডিও বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৫:৫০ বিকাল

নওগাঁ-৫ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

নওগাঁ-৫ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

নওগাঁ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন দলের নেতারা। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুন্নবী সাজা এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম গোল্ডেন মনোনয়ন ফরমটি উত্তোলন করেন।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের পক্ষে মনোনয়ন ফরম প্রদান করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার।

আরও পড়ুন

এসময় উপস্থিত ছিলেন- নওগাঁ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, নওগাঁ জেলা ড্যাবের সভাপতি ডা. ইসকেন্দার হোসেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, জেলা যুবদলের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) দেওয়ান ফারুক, জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেব্রুয়ারিতেই বাজারে আসতে পারে অ্যাপলের নতুন আইফোন

জাতীয় শহীদ সেনা দিবস আজ

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে নিহত বেড়ে ৫

পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে সার্বভৌমত্ববিরোধী তৎপরতা ছিল: প্রধানমন্ত্রী

সৌদি আরব দিয়ে বিদেশ সফর শুরু করছেন পররাষ্ট্রমন্ত্রী

এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি