ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৪:১৫ দুপুর

ফের বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

ফের বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

মাত্র দুই দিনের ব্যবধানে ফের রাজধানীর বাড্ডায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট।

আজ রোববার (১৪ ডিসেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটের দিকে আছিম পরিবহনের মিরপুরগামী বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

একজন প্রত্যক্ষদর্শী জানান, উত্তর বাড্ডা এএমজেড হাসপাতালের কাছে বাসটিতে আগুন দেওয়া হয়।

আরও পড়ুন

বাড্ডা থানার ওসি নাসিরুল ইসলাম বলেন, কে বা কারা ওই বাসে আগুন দিয়েছে, তা স্পষ্ট নয়। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।

এর আগে ১২ ডিসেম্বর রাত পৌনে ৮টার দিকে বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের দুই ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে আগুন