ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ ডিসেম্বর, ২০২৫, ০১:৩৫ দুপুর

সিরাজগঞ্জের কাজিপুরে নির্বাচনি প্রচারসামগ্রী সরাতে মাইকিং

সিরাজগঞ্জের কাজিপুরে নির্বাচনি প্রচারসামগ্রী সরাতে মাইকিং

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আজ শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার মধ্যে নির্বাচনি প্রচারসামগ্রী সরাতে সংসদীয় আসন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের চার ইউনিয়ন) এ মাইকিং করা হয়। গত শুক্রবার সকাল ৮ থেকে  থেকে এ মাইকিং শুরু করা হয়।

কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় নিয়ম অনুসারে আজ শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার মধ্যে প্রার্থী কিংবা প্রার্থীর পক্ষে লাগানো ব্যানার, ফেস্টুন, পোস্টার, নির্বাচনি ক্যাম্প নিজ দায়িত্বে সরাতে হবে।

আরও পড়ুন

কোনো প্রার্থীর পক্ষে নির্ধারিত সময়ের আগে প্রচারণা চালানো যাবে না। উপজেলার ১২ ইউনিয়ন ও একটি পৌরসভার ১১৭টি ওয়ার্ডে এই মাইকিং অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, নির্বাচনি আইন ভঙ্গ করলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী