ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ ডিসেম্বর, ২০২৫, ০২:৩৩ দুপুর

পাবনা সুজানগরে বিশেষ অভিযানে ৫ আসামি গ্রেফতার

পাবনা সুজানগরে বিশেষ অভিযানে ৫ আসামি গ্রেফতার

সুজানগর (পাবনা) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে নড়ে-চড়ে বসেছে বাংলাদেশ পুলিশ। এরই ধারাবাহিতায় নির্বাচনি তফসিল ঘোষণার একদিন অতিবাহিত হতে না হতেই গতকাল বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ৫জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে পাবনার সুজানগর থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলো- উপজেলার ঘনশ্যামপুর গ্রামের মো: শামসুল রহমান শেখ(২৫), দুরিয়াকামালপুর গ্রামের মো: সুমন বিশ্বাস(২৭), স্বাগতা গ্রামের শ্রী সুরাত হালদার(৪১), শুলাকুড়া গ্রামের মো: সাহেব আলী(৫৫) ও কুড়িপাড়া গ্রামের মো: মিজানুর রহমান(৪০)।

আরও পড়ুন

সুজানগর থানার এস.আই মো: আবুল বাসার জানান, দাঙ্গাসহ বিভিন্ন মামলার ওই ৫জন পলাতক আসামি বেশ কিছুদিন গা-ঢাকা দিয়ে থাকার পর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা রাতে বাড়িতে আসে। থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন গভীর রাতে থানার অফিসার ইনচার্জ মো: ফইম উদ্দিনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে আসামিদেরকে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী