ভিডিও বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ ডিসেম্বর, ২০২৫, ০৩:১৮ দুপুর

নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরির অপরাধে লাখ টাকা জরিমানা

নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরির অপরাধে লাখ টাকা জরিমানা, ছবি: সংগৃহীত

লালপুর(নাটোর)প্রতিনিধি: নাটোরের লালপুরে রঙ, ময়দা, ডালডা, চিটাগুড় দিয়ে ভেজাল আখের গুড় তৈরির অপরাধে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার বালিতিতা ইসলামপুর এলাকার একটি কারখানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) আবীর হোসেনের ভ্রাম্যমাণ আদালত।  

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর এলাকায় একটি গুড় তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ রঙ, ময়দা, ডালডা, চিটাগুড় ও তৈরিকৃত ভেজাল গুড় জব্দ করা হয়। ভেজাল গুড় তৈরির অপরাধে অভিযুক্ত মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক লাখ টাকা জরিমানা ও জব্দকৃত উপাদান সব ধ্বংস করা হয়। অভিযানে থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল আমিরাত

নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করলেন ফখর জামান

হবিগঞ্জে লাইনচ্যুত বগি থেকে বালতিতে করে তেল নেওয়ার হিড়িক

দৌলতদিয়া বাসডুবির ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল

হাসিনার পদত্যাগপত্র পাওয়ার কথা সামনাসামনি স্বীকার করেছিলেন রাষ্ট্রপতি: ডা. শফিকুর রহমান

সিলেটে অনির্দিষ্টকালের জন্য তেল-সিএনজি বিক্রি বন্ধ ঘোষণা