বেলাবতে ৪২০ লিটার ডিজেল জব্দ, বাবা-ছেলে গ্রেপ্তার
নরসিংদীর বেলাবতে ডিবি পুলিশের অভিযানে ৪২০ লিটার চোরাই ডিজেলসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তাররা হলেন রায়পুরা উপজেলার সায়দাবাদ এলাকার রহিজ মিয়া (৪৫) ও তার ছেলে শফিকুর রহমান (২৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি দোকানে অভিযান চালিয়ে ড্রামভর্তি চোরাই ডিজেল উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়।
আরও পড়ুনডিবি পুলিশের ওসি আবুল কায়েস আকন্দ বলেন, এ ঘটনায় বেলাব থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1775068348.jpg)







_medium_1775059655.jpg)