ভিডিও বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৭:৫১ সকাল

এভারকেয়ারের পাশে সেনাবাহিনীর হেলিকপ্টারের ওঠানামা

এভারকেয়ারের পাশে সেনাবাহিনীর হেলিকপ্টারের ওঠানামা, ছবি: দৈনিক করতোয়া ।

এভারকেয়ার হাসপাতালের পাশের মাঠে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ-উড্ডয়ন করেছে। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১টার পর হেলিকপ্টারটি বেশ কয়েকবার ওঠানামা করে।

যদিও গতকাল বুধবার (৩ ডিসেম্বর) সরকারের পক্ষ থেকে বলা হয়, এসএসএফ’র নিরাপত্তা প্রটোকল অনুযায়ী আজ হাসপাতালটির কাছের দুটি মাঠে সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টারের পরীক্ষামূলক অবতরণ-উড্ডয়নের কথা রয়েছে। তাই এ বিষয়ে বিভ্রান্ত না হতে সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এভারকেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন। তার নিরাপত্তায় এসএসএফ মোতায়ন করা হয়েছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে যুবককে কুপিয়েছে দুর্বৃত্তরা

বগুড়ার নিশিন্দারায় জমি দখল করে গাছ কাটার অভিযোগ

সরকারি চাকরিতে শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজার ২২০টি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

করতোয়া নদীর ওপর ফতেহ আলী ব্রিজ কাজ শুরুর তিন বছরেও পূর্ণাঙ্গ ব্রিজ পেলো না পূর্ববগুড়ার মানুষ

নারায়ণগঞ্জে বিএনপি-ছাত্রদলের অফিসে ভাঙচুর, আহত ৫

ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স এলো মার্চে