ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫৮ বিকাল

দেশের ক্রান্তিলগ্নে ভূমিকা রেখেছে আলেম সমাজ : উপদেষ্টা আসিফ

ছবি: সংগৃহীত, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বিগত ১২ বছরে আলেম সমাজকে কোনোকাজে স্বীকৃতি দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার রাতে রাজধানীর হাজারীবাগে আন্তর্জাতিক কেরাত সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আসিফ বলেন, ইসলামিক চর্চার কারণে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ পরিচিতি পেয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের ক্রান্তিলগ্ন থেকে নিজেদের অধিকার আদায়ে, সংগ্রামে আলেম সমাজ ভূমিকা রেখেছে। তবে বিগত ১২ বছরে আলেম সমাজকে স্বীকৃতি দেয়া হয়নি।

আরও পড়ুন

তিনি আরও বলেন, খেলাধুলার বাইরে ইসলামিক চর্চার কারণে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ পরিচিতি পেয়েছে।

এ সময় আগামীতে হাজারীবাগ এলাকায় নাগরিক সুবিধা নিশ্চিতে কাজ করার প্রতিশ্রুতি দেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটো মিত্রদের কাপুরুষ বললেন ট্রাম্প

সদরঘাটে লঞ্চের ধাক্কা, ৪৯ ঘণ্টা পর নিখোঁজ মিরাজের মরদেহ উদ্ধার

বাগেরহাটে আগুনে পুড়ে ছাই ৯ দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি

পাবনায় রিকশাচালকের জবাই করা মরদেহ উদ্ধার

রাজশাহীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

ঝালকাঠিতে শ্বশুর-জামাইকে কুপিয়ে জখম