ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৩:০৬ দুপুর

শ্রীলঙ্কায় ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশের ত্রাণসামগ্রী কলম্বো পৌঁছেছে

শ্রীলঙ্কায় ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশের ত্রাণসামগ্রী কলম্বো পৌঁছেছে

শ্রীলঙ্কায় সম্প্রতি ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ বিমান বুধবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর দেড়টা নাগাদ শ্রীলঙ্কার বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আন্দালিব ইলিয়াস ত্রাণসামগ্রী শ্রীলঙ্কার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে খাদ্যসামগ্রী, জরুরি ওষুধসামগ্রী, তাঁবুসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী। শ্রীলঙ্কার সরকার বাংলাদেশের এই জরুরি মানবিক সহায়তার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছে।

 

উল্লেখ্য, ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’ এবং এর ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় শ্রীলঙ্কায় এ পর্যন্ত প্রায় ৪৬৫ জনের প্রাণহানি ঘটেছে। বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে দেশটির বহু এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখনো একটি উল্লেখযোগ্য অংশ বন্যার পানির নিচে রয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের ছুটি শেষে কাল খুলছে ব্যাংক-অফিস-আদালত

লালবাগে বাসা থেকে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জাইমা রহমানের চেলসিতে খেলার সুযোগ ইস্যুতে যে ব্যাখ্যা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

সিঙ্গাপুর ম্যাচের আগে মাঠে ফিরলো জাতীয় দল

নিউইয়র্কে বিমানবন্দরের রানওয়েতে প্লেন ও গাড়ির সংঘর্ষ

ইনকিলাব মঞ্চের ৬ দফা ঘোষণা