ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০২:৩৩ দুপুর

এবার ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হচ্ছেন জয়

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় তদন্ত সম্পন্ন হয়েছে।

এ তদন্ত প্রতিবেদন এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের হাতে রয়েছে।

বুধবার (০৩ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।

জানা গেছে, জুলাই আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে মানবতাবিরোধী অপরাধ সংঘটনে সহায়তার অভিযোগ আনা হয়েছে জয়ের বিরুদ্ধে। এ মামলায় সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও আসামি হিসেবে রয়েছেন।

আরও পড়ুন

২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হঠাৎ হঠাৎ বন্ধ করা হতো ইন্টারনেট সেবা। ১৭ জুলাই মধ্যরাত থেকে ২৮ জুলাই পর্যন্ত বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট। এ ছাড়া ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ ইন্টারনেট ভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যমগুলো বন্ধ ছিল ১৩ দিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে পিকআপচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই তরুণের

ঈদের দ্বিতীয় দিনে কক্সবাজারে পর্যটকের ঢল

টেকনাফে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

হবিগঞ্জে ২৪টি ভারতীয় চো*রা*ই গরু উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমনিরহাটে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত ৮