ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩৩ বিকাল

নেতৃত্বের ফয়সালা আসমান থেকে আসে : হাসনাত আবদুল্লাহ

ছবি: সংগৃহীত, নেতৃত্বের ফয়সালা আসমান থেকে আসে : হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নেতৃত্বের ফয়সালা আসমান থেকেই আসে, জমিনে বসে কেউ তা নির্ধারণ করতে পারে না। যারা নেতৃত্ব ঠিক করে দিতে চায়, তারা শত চেষ্টা করেও জমিনের নেতৃত্ব নির্ধারণ করতে পারবে না, আমরা কেবল উসিলা। 

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লার দেবীদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের ছোটনা গ্রামের এক পথসভায় এসব কথা বলেন তিনি । 

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘নির্বাচনে আমি যদি ১০টা ভোটও পাই তবু দেবীদ্বার আমি ছেড়ে যাব না। যদি হেরেও যাই তারপরও আমি দেবীদ্বারের মানুষের সঙ্গে থাকব। এ দেবীদ্বার আমার অস্তিত্ব, এখানকার মাঠ-ঘাট, আলো-বাতাস আমার অক্সিজেন। আমি আপনাদের কাছে ভোট চাইতে আসিনি, আমি এসেছি সবার সঙ্গে পরিচিত হতে, দোয়া চাইতে।’

আরও পড়ুন

তিনি আরও বলেন, “যুগ যুগ ধরে এই দেশের নেতৃত্ব গড়ে উঠেছে খেটেখাওয়া মানুষের হাত ধরে। যারা শ্রমিক, যারা আমার বাবার মতো রাজমিস্ত্রি-কাঠমিস্ত্রি ছিলেন, তারাই নেতা বানিয়েছেন। অথচ সমাজের উচ্চশ্রেণির কিছু মানুষ এসব পরিশ্রমী মানুষকে মানুষই মনে করেন না, ‘কামলা’ বলে অপমান করেন। আমি সেই অবহেলিত, বঞ্চিত মানুষগুলোর সন্তান হিসেবেই আজ নির্বাচনে দাঁড়িয়েছি। আজ থেকে আমার দায়িত্ব আপনাদেরই নিতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ

নিহত পরিবারকে ২৫ হাজার ও আহতদের ১৫ হাজার টাকা দেবে সরকার