ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ নভেম্বর, ২০২৫, ০৪:৫২ দুপুর

রাজশাহীতে নিরাপত্তাকর্মীকে বেঁধে রেখে ডাকাতি

রাজশাহীতে নিরাপত্তাকর্মীকে বেঁধে রেখে ডাকাতি

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী নগরীর শাহমখদুম থানার শেখপাড়া বড়বনগ্রাম এলাকায় অবস্থিত ইস্পাহানি চা-এর বিভাগীয় অফিসে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ রোববার (৩০ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে নিরাপত্তাকর্মীকে বেঁধে রেখে এ ডাকাতির ঘটনা ঘটে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুমা মুস্তারী জানান, ডাকাতরা প্রাচীর টপকে ভেতের ঢুকে প্রথমেই অফিসের দায়িত্বে থাকা দুই নিরাপত্তাকর্মীকে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর দোতলায় অবস্থিত প্রধান অফিসকক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন ড্রয়ার তছনছ করে ১ লাখ ৭৭ হাজার টাকা লুট করে।

আরও পড়ুন

এর পাশাপাশি নিচতলায় থাকা বিক্রয়কেন্দ্রের ড্রয়ার ভেঙে আরও ৩৮ হাজার ৫শ’ টাকা নিয়ে যায়। মোট ২ লাখ ১৫ হাজার ৫শ’ টাকা নিয়ে পালিয়ে যায় ডাকাত দল। ওসি জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ডাকাতদের শনাক্তে তদন্ত চলছে ও আইনি প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মাদক নিয়ে বিরোধের জেরে হামলায় ছাত্রদল-যুবদল নেতা আহত

চব্বিশের জুলাই বিপ্লবের পর প্রথম ঢাবিতে ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষার্থী নিহত

পটুয়াখালীতে সালিশে চোর সাব্যস্ত, সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর