ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ নভেম্বর, ২০২৫, ১২:৩২ দুপুর

নারী বিপিএল আয়োজনের ঘোষণা দিলেন বিসিবি সভাপতি

বিসিবি সভাপতি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আমিনুল ইসলাম।

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হচ্ছে আজ। রেডিসন হোটেলে বিপিএল অনুষ্ঠানের উদ্বোধনীতে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য দিয়েছেন বিসিবি সভাপতি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আমিনুল ইসলাম।

বিপিএল নিলামের মঞ্চে দেওয়া বক্তব্যে তিনি বড় ঘোষণা দিলেন। জানালেন, অচিরেই নারী বিপিএল আসছে মাঠে।

আমিনুল ইসলাম বুলবুল বলেন, অচিরেই মেয়েদের বিপিএল করতে যাচ্ছি। পুরুষ ফ্র্যাঞ্চাইজি যদি সেখানে যুক্ত হয়, তবে খুব ভালো হবে।

আরও পড়ুন

ফ্র্যাঞ্চাইজিদের উদ্দেশে বিসিবি সভাপতি বলেন, এই বিপিএলটা স্বচ্ছ করতে মাঠ ও মাঠের বাইরে যত ধরনের সাহায্য দরকার আমরা করব। আপনারাও আপনাদের দিকটা দেখবেন। যেন শুধু আমরা ক্রিকেটের মধ্যেই থাকি। এই খেলাটাকে সুরক্ষা করার জন্য যা যা দরকার, আপনাদের সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য, বেশ কয়েকবার একই ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তবে তা বাস্তবায়নের মুখ দেখেনি। এবারের ঘোষণা নারী ক্রিকেটে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে বলেই আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চব্বিশের জুলাই বিপ্লবের পর প্রথম ঢাবিতে ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষার্থী নিহত

পটুয়াখালীতে সালিশে চোর সাব্যস্ত, সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর

খিলগাঁওয়ে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২