ভিডিও বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ নভেম্বর, ২০২৫, ১১:৪৪ দুপুর

তারেক রহমান দেশে আসতে চাইলে একদিনেই ট্রাভেল পাস: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনেই ট্রাভেল পাস ইস্যু করা সম্ভব। রোববার (৩০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব আলাপনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে সরকারের কোনো বিধিনিষেধ নেই বলে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পাসপোর্ট ছাড়া বিদেশে যারা অবস্থান করেন, তারা দেশে ফিরতে চাইলে সরকার একদিনের ব্যবধানে তার ট্রাভেল পাস ইস্যু করে থাকে। তারেক রহমান চাইলে সেই সুযোগ আছে। তিনি চাইলে একদিনের ব্যবধানে ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে।

ব্রিফিংয়ে তৌহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার ব্যাপারে দল (বিএনপি) থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকার সব ধরনের সহায়তা করছে।

আরও পড়ুন

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। বিএনপি নেতারা জানিয়েছেন তার অবস্থা সংকটাপন্ন। এমন পরিস্থিতিতে গতকাল শনিবার সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে বর্তমান সংকটকালে মায়ের স্নেহস্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষার কথা জানান তারেক রহমান। তবে তিনি এ-ও জানান, দেশে ফেরার ক্ষেত্রে তার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ সীমিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ মার্চের গণহত্যা: ঢাবিতে শহীদদের স্মরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গণহত্যা দিবস’ পালিত

শাকিব খানের ‘প্রিন্স’—প্রশংসার চেয়ে সমালোচনাই বেশি

রংপুরে মুক্তিযুদ্ধের শহিদদের স্মরণে আনসার ও ভিডিপির বিশেষ দোয়া মাহফিল

পাবনায় দুদক পরিচালকের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

দিনাজপুরের ঘোড়াঘাটে নাব্য হারিয়ে অস্তিত্ব সংকটে করতোয়া নদী