ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ নভেম্বর, ২০২৫, ০১:৩৬ দুপুর

টঙ্গীতে পোশাক কারখানায় হঠাৎ শতাধিক শ্রমিক অসুস্থ, কারখানা ছুটি ঘোষণা

টঙ্গীতে পোশাক কারখানায় হঠাৎ শতাধিক শ্রমিক অসুস্থ, কারখানা ছুটি ঘোষণা

গাজীপুর মহানগরীর টঙ্গীর মিল গেট এলাকায় হামীম গ্রুপের একটি পোশাক কারখানায় হঠাৎ অসুস্থ হয়ে শতাধিক শ্রমিক হাসপাতালে ভর্তি হয়েছেন। পরে কারখানা কর্তৃপক্ষ আজ কারখানা ছুটি ঘোষণা করে। 

আজ শনিবার (২৯ নভেম্বর) বেলা ২টার দিকে কারখানার ৫ তলার ফ্লোরে এই ঘটনা ঘটে।

কারখানার শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরের দিকে শতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে মেঝেতে একে এক পড়তে থাকেন। অনেকের মুখ দিয়ে লালা বের হতে থাকে। সহকর্মীরা তাদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। আহতদের মধ্যে প্রায় সবাই নারী শ্রমিক। কারখানার ৫ তলার ফ্লোরে এ ঘটনা ঘটে।

কারখানার শ্রমিকরা জানান, কয়েকদিন আগে কারখানায় এক শ্রমিক স্ট্রোকে মারা যাওয়ার ঘটনা ঘটে, পাশাপাশি ভূমিকম্প আতঙ্কও বিরাজ করছিল সব সময়। এসব ঘটনায় হয়তো এমন অবস্থা হয়েছে। শ্রমিকরা কেন এভাবে অজ্ঞান হয়ে পড়েছেন এর কোনো কারণ চিকিৎসক বা কারখানা কর্তৃপক্ষ বলতে পারেননি। জ্ঞানহারা রোগীদের ভিড়ে হাসপাতালের বারান্দা ভরে যায়। চতুর্দিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন

জানা যায়, কারখানা কর্তৃপক্ষ দ্রুত আহতদের নিজস্ব গাড়িযোগে টঙ্গী সরকারি হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। অল্প সময়ের মধ্যে বিপুলসংখ্যক আহত মানুষের ভিড়ে হাসপাতাল ভরে যায়। ঘটনার খবর শুনে হাজার হাজার মানুষ টঙ্গী হাসপাতালে ছুটে আসেন স্বজনদের খোঁজ নিতে। কান্নাকাটি শুরু হয় টঙ্গী সরকারি হাসপাতাল জুড়ে।

টঙ্গী পশ্চিম থানার ওসি হারুন অর রশীদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো ভয় বা আতঙ্ক থেকে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছেন। বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানা যাবে।

এ ব্যাপারে কারখানার জেনারেল ম্যানেজার প্রকৌশলী মিজানুর রহমান বলেন, আতঙ্ক থেকে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছে। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর আজকের জন্য কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী