ভিডিও বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ নভেম্বর, ২০২৫, ০৯:১০ সকাল

দলের ভিতর-বাহির অস্বস্তি নিয়ে আজ আয়ারল্যান্ডের সামনে বাংলাদেশ!

দলের ভিতর-বাহির অস্বস্তি নিয়ে আজ আয়ারল্যান্ডের সামনে বাংলাদেশ!, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ড তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে। আজ জিতে গেলে প্রথমবার বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজে হারাবে তারা। পিছিয়ে থাকা বাংলাদেশের জন্য ভয়ের কারণ, এই ফরম্যাটে এই মুহূর্তে একেবারেই ছন্দে নেই। অন্যদিকে আয়ারল্যান্ড প্রথম ম্যাচ জিতে রীতিমত উড়ছে। সিরিজের অতি গুরুত্বপূর্ণ ম্যাচটি চট্টগ্রামে আজ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

তিন দিনে দুই ম্যাচ হলে সচরাচর ফাঁকা দিনে দিনে অনুশীলন রাখে না কোনো দল। বাংলাদেশ দল গতকাল চট্টগ্রামে কোনো অনুশীলন করেনি। আয়ারল্যান্ডের ছিল অপশনাল। যেখানে প্রথম টি-টোয়েন্টি খেলা  ক্রিকেটাররা কেউ ছিলেন না। বাকিরা কোচ হেনরিক মালানকে নিয়ে সাগর পাড়ের স্টেডিয়ামে ঘণ্টা দুয়েক সময় কাটিয়েছেন। পল স্টারলিং নিয়মিত বাংলাদেশে আসেন। বিপিএল খেলার সুবাদে চট্টগ্রাম, সিলেট ও ঢাকায় ঘোরাফেরাও হয়েছে তার। গতকাল দুপুরে কয়েকজন সতীর্থকে নিয়ে হোটেলের বাইরে চলাফেরা করতে দেখা গেছে তাকে। গিয়েছিলেন শপিং করতে।

দুই দল শহরের সবচেয়ে দামি হোটেল র‌্যাডিসনে উঠেছে। দুই ফ্লোরে দুই দলের ঠিকানা। প্রথম ম্যাচের পারফরম্যান্সের ভিত্তিতে দুই দলে বিপরীতমুখী আবহে।  বাংলাদেশ শিবির অস্বস্তি, সংকট, অস্থির সময় কাটাচ্ছে। আয়ারল্যান্ড একেবারেই চাপমুক্ত, ভারহীন, খোশমেজাজে। প্রথম ম্যাচে বাজে বোলিং ও ব্যাটিংয়ে একেবারে ছন্নছাড়া ছিল লিটনের দল। সিরিজ শুরুর আগে দল বাছাই নিয়ে মন্তব্য করে বোমা ফাঁটিয়েছিলেন তিনি। তখনই বোঝা গিয়েছিল, দলের ভেতরের পরিস্থিতিও স্বস্তির নয়। মাঠেও তা স্পষ্ট বোঝা গেছে। দল নির্বাচন নিয়ে নির্বাচন ও অধিনায়ক দুই মেরুতে থাকায় প্রবল সমালোচনা হচ্ছে। বিশেষ করে নিজেদের কথা প্রক্যাশেই তারা বাইরে বলায় তৈরি হয়েছে হাস্যরস।

আরও পড়ুন

নিজেদের এই বিরোধের কারণে বিশ্বকাপের ঠিক আগে উটকো ঝামেলায় বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে এই দুই ম্যাচই বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক লড়াই। নিজেদের কম্বিনেশন সাজানো, সেরা একাদশ বাছাই, বোলিং-ব্যাটিংয়ের দূর্বলতা খুঁজে বের করার দারুণ সুযোগ ছিল। অথচ মাঠের বাইরের ইস্যুতে মাঠের ভেতরে চলছে অস্থিরতা। বিষন্নতায় দিন কাটানো বাংলাদেশের আজকের লড়াই সিরিজ বাঁচানোর। প্রথম ম্যাচ হারের পর পুরো চাপ তো স্বাগতিকদের ঘাড়েই। সেই চাপ সামলে জিততে পারলেই কেবল হবে মুখ রক্ষা। নয়তো ওয়েস্ট ইন্ডিজের পর আয়ারল্যান্ডের কাছেও হারাতে হবে শিরোপা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি থেকে ডেকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে হত্যার অভিযোগ

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি: শাহ আমানতে আরও ৫ ফ্লাইট বাতিল

ইরান যুদ্ধ থামাতে দিচ্ছেন না সৌদি, হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে বারবার ফোন

মধ্যপ্রাচ্য যুদ্ধে চাপে বিএনপি সরকার, বুধবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠক

মধ্যপ্রাচ্যে আরও ৩ হাজার সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় চবি ছাত্রীর পা বিচ্ছিন্ন