ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ নভেম্বর, ২০২৫, ০৪:৩৪ দুপুর

বগুড়ায় ঠিকাদার রাসেল গ্রেফতার

বগুড়ায় ঠিকাদার রাসেল গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় হাসিবুর রহমান রাসেল নামে এক ঠিকাদারকে গ্রেফতার করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে শহরের নারুলী এলাকায় তার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

ডিবির ওসি ইকবাল বাহার বলেন, ২০২৪ সালের ছাত্র জনতার আন্দোলনে আহত জুলাই যোদ্ধা নাজমুল হোসেন বাদি হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের  ১৪৩ জনের বিরুদ্ধে হত্যা প্রচেষ্টা, হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন

মামলার প্রধান আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট পলাতক আসামি শেখ হাসিনাকেও। ওই মামলায় ঠিকাদার রাসেল ২৫ নম্বর আসামি। আর সেই মামলার আসামি হিসাবে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার রাসেল বেতুয়ারকান্দি গ্রামের হাফিজুর রহমানের ছেলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী