ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ নভেম্বর, ২০২৫, ০৭:২০ সকাল

প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন পর্তুগাল

প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন পর্তুগাল

স্পোর্টস ডেস্কঃ  পর্তুগাল বাজিমাত করল। এর আগে তারা যুব বিশ্বকাপে ১৯৮৯ সালে সেরা সাফল্য পেয়েছিল। ওইবার তৃতীয় হয়েছিল তারা। এবার পর্তুগিজরা হলো বিশ্ব চ্যাম্পিয়ন। প্রথমবার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ট্রফি জিতেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ।

৪৮ দলের টুর্নামেন্টে গতকাল (বৃহস্পতিবার) ফাইনালে অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়েছে পর্তুগাল। বেনফিকা ফরোয়ার্ড আনিসিও কাবরাল অফসাইডের ফাঁদ এড়িয়ে গোলমুখের সামনে পাস পান। তারপর খালি জালে বল জড়ান তিনি। ৩২তম মিনিটের ওই গোলে ম্যাচ জিতেছে পর্তুগাল। এই প্রতিযোগিতায় কাবরাল সপ্তম গোল করলেন। অস্ট্রিয়ার গোল্ডেন বল জয়ী জোহানেস মোসারের চেয়ে একটি কম। ব্যক্তিগত সেরার পুরস্কার না পেলেও দলগত সাফল্য ধরা দিলো তার হাতে।

 

বল দখলে ও আক্রমণে এগিয়ে ছিল পর্তুগাল। ৫৮ শতাংশ বল ছিল তাদের পায়ে। ১০টি শটের মধ্যে ৩ বার ছিল লক্ষ্যে। অস্ট্রিয়া ৪২ শতাংশ বল দখলে রেখে ৮টি শট নেয়, যার ৫টি লক্ষ্যে ছিল। ফাউলের ছড়াছড়ি ছিল পুরো ম্যাচে। দুই দল মিলে করেছে ৪৩টি ফাউল।

আরও পড়ুন

দোহায় দিনের আগের ম্যাচে গোলকিপার আলেসান্দ্রো লংগোনি দুটি পেনাল্টি সেভ করেন। তাতে ইতালি ৪-২ গোলে পেনাল্টি শুটআউটে ব্রাজিলকে হারিয়ে তৃতীয় হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মাদক নিয়ে বিরোধের জেরে হামলায় ছাত্রদল-যুবদল নেতা আহত

চব্বিশের জুলাই বিপ্লবের পর প্রথম ঢাবিতে ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষার্থী নিহত

পটুয়াখালীতে সালিশে চোর সাব্যস্ত, সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর