ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ নভেম্বর, ২০২৫, ০২:১৫ দুপুর

বাউলদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বাউল সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা বলেন।

তিনি বলেন, 'আমি যেটা জানি সেটা হলো, যারা বাউলদের আক্রমণ করেছে, তাদের খুব দ্রুত অ্যারেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।'

'সে অনুযায়ী মানিকগঞ্জের পুলিশ কাজ করছে। অন্যান্য জায়গায় যেখানেই আক্রমণ হয়েছে সেখানে সাঁড়াশি অভিযান চলছে। খুব দ্রুত আপনারা ফলাফল জানতে পারবেন,' বলেন তিনি।

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিয়ে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, 'প্রধান উপদেষ্টা আশা করেছিলেন যে রোহিঙ্গারা ঈদের আগে হয়ত বাড়ি ফিরতে পারবে। কিন্তু কূটনৈতিক প্রক্রিয়ার জন্য সময় প্রয়োজন।'

'প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং আমরা আত্মবিশ্বাসী যে ইতিবাচক ফলাফল আসবে,' বলেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে বোনাসের কথা বলে যুবককে গলা কেটে হত্যা

তবু আমাদের ধূসর জীবনে ঈদ আসে :জাকিয়া বারী মম

কুষ্টিয়ায় ঈদের নামাজের স্থান ঠিক করা নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ১৩

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

প্রশাসক নিয়োগে দলীয়করণ করা হয়নি: খালেদ হোসেন

দেশকে বাসযোগ্য করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: কৃষিমন্ত্রী