ভিডিও বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ২৭ নভেম্বর, ২০২৫, ০৭:৩৮ বিকাল

১৩ পদে প্রতিদ্বন্দ্বী ২৭ 

শুক্রবার বগুড়া এ্যাডভোকেটস বার সমিতির নির্বাচনের ভোট গ্রহণ  

শুক্রবার বগুড়া এ্যাডভোকেটস বার সমিতির নির্বাচনের ভোট গ্রহণ  

কোর্ট রিপোর্টার :  ২৮ নভেম্বর শুক্রবার বগুড়া জেলা এ্যাডভোকেটস্ বার সমিতির ২০২৬ সালের কার্যকরী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩টি পদের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বার সমিতির গওহর আলী ভবনে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৮৭৯ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এই নির্বাচনে দুটি পুর্ণাঙ্গ প্যানেলের প্রার্থীসহ ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পুর্ণাঙ্গ দু’টি প্যানেল হলো-জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত রেজাউর রহমান-রফিকুল প্যানেল এবং বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত রিয়াজ-সিরাজুল প্যানেল। এছাড়াও সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন আহসান হাবিব সরকার ময়না।  

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত রেজাউর রহমান-রফিকুল প্যানেলের প্রার্থীরা হলেন-সভাপতি শেখ মো, রেজাউর রহমান, সহ-সভাপতির দু’টি পদে আতিকুল মাহবুব (সালাম) ও শাফি আহম্মেদ (মিঠু), সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম (১), যুগ্ম সম্পাদক পদে এনামুল হক (পান্না) ও জাকিউল আলম (সোহেল), লাইব্রেরি ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মৌসুমী আকতার, ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মিন্টু সরকার এবং কার্যকরী সদস্যের পাঁচটি পদের প্রার্থীরা হলেন আব্দুল্লাহেল কাফী (২), আল আমিন (রাসেল), এনামুল হক, ছালমা খাতুন ও জেসমিন আকতার (শিখা)। 

আরও পড়ুন

অপরদিকে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত রিয়াজ-সিরাজুল প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি রিয়াজ উদ্দিন, সহ-সভাপতির দু’টি পদে সাখাওয়াত হোসেন মল্লিক ও আব্দুস সালাম, সাধারণ সম্পাদক পদে সিরাজুল হক, যুগ্ম সম্পাদক পদে আবু বকর ছিদ্দিক (৩) ও নুরুল ইসলাম আকন্দ, লাইব্রেরি ও সমাজ কল্যাণ সম্পাদক পদে সাইফুদ্দীন (সাইফুল), ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শাফিকুর রহমান (শাফি) এবং কার্যকরী সদস্যের পাঁচটি পদের প্রার্থীরা হলেন-আতাউর রহমান সবুজ, জান্নাতুর রহমান, বাবুল রহমান, শহিদুল ইসলাম সরকার ও সাইফুল ইসলাম।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার রাস্তায় কী বার্তা দিচ্ছে মি. গোল্ডেন বয়?

জামায়াতের ইশতেহারে ২৬ বিষয়ে অগ্রাধিকার

জামায়াতের জনতার ইশতেহার : রাষ্ট্র সংস্কার থেকে আত্মনির্ভরতার বার্তা

মিডিয়া ভালো কথাগুলো দেখায় না, কেটে কেটে দেখায় : নাসীরুদ্দীন পাটওয়ারী

নির্বাচন উৎসবমুখর হবে, কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নারীদের হেনস্থা করলে এখন থেকে কঠিন জবাব দেওয়া হবে : গোলাম রব্বানী