ভিডিও মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:২৩ বিকাল

জামায়াতের ইশতেহারে ২৬ বিষয়ে অগ্রাধিকার

জামায়াতের ইশতেহারে ২৬ বিষয়ে অগ্রাধিকার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৬টি বিষয়কে অগ্রাধিকার দিয়ে ‘নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার’ প্রতিশ্রুতিতে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার ঘোষণা করেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

দলীয় সূত্র জানায়, আগামী পাঁচ বছর রাষ্ট্র পরিচালনায় ২৬টি খাতকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে জামায়াতের। ইশতেহারের মূল স্লোগান হিসেবে নির্ধারণ করা হয়েছে—‘জাতীয় স্বার্থে আপসহীন বাংলাদেশ’।

ইশতেহারে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থরক্ষায় আপসহীন রাষ্ট্র গঠনের অঙ্গীকার করা হয়েছে। একই সঙ্গে বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফভিত্তিক একটি মানবিক বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

ইশতেহারের গুরুত্বপূর্ণ অগ্রাধিকারগুলো তুলে ধরে দলটি জানায়, যুবকদের ক্ষমতায়ন এবং রাষ্ট্র পরিচালনায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। নারীদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও অংশগ্রহণমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা হবে। আইনশৃঙ্খলার সার্বিক উন্নয়নের মাধ্যমে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত নিরাপদ রাষ্ট্র বিনির্মাণ করা হবে।

এছাড়া সব পর্যায়ে সৎ নেতৃত্ব ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে।

ইশতেহারে প্রযুক্তিনির্ভর আধুনিক ও স্মার্ট সমাজ গঠন; প্রযুক্তি, ম্যানুফ্যাকচারিং, কৃষি ও শিল্পখাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি; সরকারি চাকরিতে বিনামূল্যে আবেদন; মেধাভিত্তিক নিয়োগ ও সব ধরনের বৈষম্য দূরীকরণ; ব্যাংকসহ আর্থিক খাতের সংস্কারের মাধ্যমে আস্থা ফিরিয়ে এনে বিনিয়োগ ও ব্যবসাবান্ধব এবং টেকসই ও স্বচ্ছ অর্থনীতি গড়ার পরিকল্পনার কথা বলা হয়েছে।

আরও পড়ুন

পাশাপাশি গণতন্ত্র সুসংহত করতে ইশতেহারে সমানুপাতিক (পিআর) পদ্ধতির নির্বাচন, সুষ্ঠু নির্বাচনি পরিবেশ এবং শক্তিশালী তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

মানবাধিকার প্রসঙ্গে জামায়াত নেতারা বলেন, বিগত সময়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংঘটিত খুন, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে এবং মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা করা হবে।

এছাড়া জুলাই বিপ্লবের ইতিহাস সংরক্ষণ, শহীদ পরিবার, আহত ও পঙ্গুত্ববরণকারী জুলাইযোদ্ধাদের পুনর্বাসন এবং জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারও ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইশতেহার ঘোষণাকালে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জনগণের নিরাপত্তা, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

এলপি গ্যাসের ওপর ভ্যাট কমালো সরকার

এক ঘণ্টার বেশি সময় পর কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে

একঘণ্টা চেষ্টায় জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

মুন্সীগঞ্জে শর্টগান ও গুলিসহ আটক ১

বগুড়ায় গুড়িয়ে দেয়া আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, বর্তমানে যা দেখা যাচ্ছে