ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ নভেম্বর, ২০২৫, ০৮:২২ রাত

গৌরীপুরে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

ময়মনসিংহ-৩ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বুধবার (২৬ নভেম্বর) রাতে মশাল মিছিল ও সমাবেশ করেছে মনোনয়নবঞ্চিত আহাম্মদ তায়েবুর রহমান হিরণের অনুসারীরা। এ সময় হিরণসহ বহিষ্কৃত ২৪ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নারী সমাবেশে হামলার বিচার দাবি করা হয়।

পাটবাজার এলাকা থেকে বের হওয়া মশাল মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে শেষ হয়। নেতৃত্ব দেন পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম ভূঁইয়া এনাম। উপজেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান তালুকদারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।

সমাবেশে আরিফুল ইসলাম এনাম অভিযোগ করেন, মনোনীত বিএনপি প্রার্থীর আগমনের দিন নারী সমাবেশে হামলা হয়েছে এবং হিরণকে মনোনয়ন না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।
আব্দুল মান্নান তালুকদার বলেন, দলের হাইকমান্ড ত্যাগী নেতাদের মনোনয়ন দেওয়ার আশ্বাস দিয়েছেন এবং গোপন টিম গৌরীপুরের পরিস্থিতি যাচাই করছে।

আরও পড়ুন

এ বিষয়ে মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেনের মতামত জানতে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। মনোনয়নবঞ্চিত হিরণ বলেন, তার অনুসারীরা যৌক্তিক দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছেন। তিনি আশা প্রকাশ করেন, দল তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে চূড়ান্ত প্রার্থী করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মাদক নিয়ে বিরোধের জেরে হামলায় ছাত্রদল-যুবদল নেতা আহত

চব্বিশের জুলাই বিপ্লবের পর প্রথম ঢাবিতে ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষার্থী নিহত

পটুয়াখালীতে সালিশে চোর সাব্যস্ত, সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর