ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ নভেম্বর, ২০২৫, ০২:১৫ দুপুর

মালয়েশিয়ার বিপক্ষে এক গোলে পিছিয়ে বাংলাদেশ

মালয়েশিয়ার বিপক্ষে এক গোলে পিছিয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ ঢাকায় শুরু হওয়া ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া। বুধবার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে মালয়েশিয়া ১-০ গোলে এগিয়ে রয়েছে বাংলাদেশের বিপক্ষে।

২৮ মিনিটে মালয়েশিয়ার আনসিয়া বিনতে গোল করেন। বাম দিকে বল পেয়েছিলেন এই মিডফিল্ডার। পোস্ট ছেড়ে বেড়িয়ে এসেছিলেন বাংলাদেশের গোলরক্ষক রূপনা চাকমা। আনসিয়াকে আটকানোর চেষ্টা করেও পারেননি ডিফেন্ডার কোহাতি কিসকু। বক্সের বাইরে থেকে ফাঁকা পোস্টে বল পাঠান মালয়েশিয়ান মিডফিল্ডার আনসিয়া।

এর আগে বাংলাদেশ এগিয়ে যাওয়ার মতো সুযোগ পেয়েছিল। ডান দিক থেকে শামসুন্নাহার জুনিয়রের ক্রমে ঋতুপর্ণা লাফিয়েও বল-মাথার সংযোগ ঘটাতে পারেননি।

আরও পড়ুন

মালয়েশিয়া এর আগে ২০২২ সালে ঢাকায় এসে দুটি প্রীতি ম্যাচ খেলে একটি ৬-০ গোলে হেরেছিল এবং একটি গোলশূন্য ড্র করেছিল।

বাংলাদেশ একাদশ
রূপনা চাকমা, সিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, মনিকা চাকমা, মারিয়া মান্দা, সুলতানা, মুনকি আক্তার, ঋতুপর্ণা চাকমা শামসুন্নাহার জুনিয়র।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চব্বিশের জুলাই বিপ্লবের পর প্রথম ঢাবিতে ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষার্থী নিহত

পটুয়াখালীতে সালিশে চোর সাব্যস্ত, সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর

খিলগাঁওয়ে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২