ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৫ নভেম্বর, ২০২৫, ০৫:১৯ বিকাল

গাইবান্ধার সাদুল্যাপুরে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

গাইবান্ধার সাদুল্যাপুরে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি : নানা দুর্নীতির অভিযোগে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। এরই পরিপ্রেক্ষিতে পরিষদের সার্বিক নাগরিক সেবা প্রদানের জন্য প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ শেখকে দায়িত্ব দিয়েছে প্রশাসন।

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করে দামোদরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকতা অলিউর রহমান বলেন, এরআগে পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম (নিবন্ধক) ইউজার আইডি ও পাসওয়ার্ড অবৈধভাবে হস্তান্তরপূর্বক আইন বর্হিভূত কার্যক্রমের দায়ে গত ১১ নভেম্বর স্থানীয় সরকার বিভাগ, ইউপি-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়। পরবর্তী পরিষদের সার্বিক কার্যক্রম চলমান রাখতে গত ২৪ নভেম্বর জেলা প্রশাসকের একপত্রে পরিষদটির প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ শেখকে পরিষদের সার্বিক দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করা হয়েছে।

স্থানীয়রা জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন সুবিধা প্রদানের নামে অর্থ আদায়সহ নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। সম্প্রতি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল লতিফ তার বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতি উল্লেখ করে একটি লিখিত অভিযোগ ইউএনও বরাবর জমা দিয়েছেন। বরখাস্তকৃত জাহাঙ্গীর আলম দামোদরপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ছিলেন।

আরও পড়ুন

সাদুল্লাপুরের দামোদরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ শেখ বলেন, প্রশাসনের পত্রের আদেশে গত ২৪ নভেম্বর থেকে নাগরিকের সার্বিক সেবা প্রদানের জন্য পরিষদের দায়িত্ব পালন করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী