ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ নভেম্বর, ২০২৫, ০২:২২ দুপুর

শহীদ জিয়া ছিলেন নারীর ক্ষমতায়নের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক : বগুড়ার নন্দীগ্রামে সেলিমা রহমান

শহীদ জিয়া ছিলেন নারীর ক্ষমতায়নের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক : বগুড়ার নন্দীগ্রামে সেলিমা রহমান। ছবি : দৈনিক করতোয়া

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন নারীর ক্ষমতায়নের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক।

তার সহধর্মিনী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের জন্য উপবৃত্তি চালু করে নারীর শিক্ষার পথ সুগম করেছিলেন। আর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যেই নারীর ক্ষমতায়নের স্পষ্ট দিকনির্দেশনা দিয়েছেন। তিনি আরও বলেন, দেশের অর্থনীতির চাকা নারীর অংশগ্রহণ ছাড়া পূর্ণতা পায় না।

তিনি আজ সোমবার (২৪ নভেম্বর) বগুড়ার নন্দীগ্রামে নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে নারী সমাবেশে সভাপতির বক্তব্যে এ কথাগুলো বলেন। নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সমাবেশ সঞ্চালনা করেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব এড. নিপুণ রায় চৌধুরী।

আগামীর জাতীয় নির্বাচনকে সামনে রেখে নারী ও শিশু  অধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত এ সমাবেশ নারী নেতাকর্মীদের ব্যাপক সাড়া দেখা যায়। সমাবেশে বেগম সেলিমা রহমান তার বক্তব্যে আরও বলেন, নারীরা এখন আর দর্শক নন, তারা দেশের রাজনীতি, গণতন্ত্র ও অধিকার আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় মানেই নারীর ক্ষমতায়ন।

বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারের জন্য একটি করে ফ্যামিলি কার্ড চালু করবে, যার মাধ্যমে ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল, লবণসহ নিত্যপণ্য সরবরাহ করা হবে। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।

আরও পড়ুন

এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি’র জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক তাহাউদ্দিন নাইন, সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি এড. শাহজাদী, সাধারণ সম্পাদক নাজমা খাতুন ও সাংগঠনিক সম্পাদক এড. রহিমা খাতুন মেরী।

এসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি আলাউদ্দিন সরকার, পৌর বিএনপি’র সভাপতি মো. আলোকজান্ডার, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন প্রমুখ।

সমাবেশে সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নারীরা ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে মাঠে জড়ো হন। ধীরে ধীরে সমাবেশস্থল উপচে পড়া নারী জনসমুদ্রে পরিণত হয়। উপস্থিত নারীদের স্লোগান, উচ্ছ্বাস ও প্রাণবন্ত অংশগ্রহণে পুরো কলেজ মাঠ উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মাদক নিয়ে বিরোধের জেরে হামলায় ছাত্রদল-যুবদল নেতা আহত

চব্বিশের জুলাই বিপ্লবের পর প্রথম ঢাবিতে ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষার্থী নিহত

পটুয়াখালীতে সালিশে চোর সাব্যস্ত, সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর