ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৩ নভেম্বর, ২০২৫, ০৫:৪৫ বিকাল

গাইবান্ধা কারাগারে অসুস্থ আওয়ামী লীগ নেতার মৃত্যু

গাইবান্ধা কারাগারে অসুস্থ আওয়ামী লীগ নেতার মৃত্যু

গাইবান্ধা জেলা ও গোবিন্দগঞ্জ প্রতিনিধি :  কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত গাইবান্ধার গোবিন্দগঞ্জের আওয়ামী লীগ নেতা তারিক রিফাত মারা গেছেন। তিনি রাজনৈতিক মামলায় গ্রেফতার হয়ে গাইবান্ধা জেলা কারাগারে  ছিলেন। গাইবান্ধা জেলা কারাগার সূত্রে জানা যায়, আজ রোববার (২৩ নভেম্বর) বিকেলে তিনি কারাগারে গুরুতর অসুস্থ হন।

তাকে কারা কর্তৃপক্ষ গাইবান্ধা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি গোবিন্দগঞ্জের রাজাহার ইউনিয়নের সাবেক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ছিলেন। তিনি রাজাহার ইউনিয়নের বাসিন্দা ও বিশিষ্ট সংগঠক ছিলেন।

আরও পড়ুন

আজ রোববার (২৩ নভেম্বর) এ রিপোর্ট লেখা পর্যন্ত তার মরদেহ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন ছিল। ময়নাতদন্ত শেষে মরদেহ আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করার কথা জানান হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মাদক নিয়ে বিরোধের জেরে হামলায় ছাত্রদল-যুবদল নেতা আহত

চব্বিশের জুলাই বিপ্লবের পর প্রথম ঢাবিতে ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষার্থী নিহত

পটুয়াখালীতে সালিশে চোর সাব্যস্ত, সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর