ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৩ নভেম্বর, ২০২৫, ১০:০৫ দুপুর

ট্রাম্পের হবু পুত্রবধূর সঙ্গে নাচলেন বলিউড তারকা রণবীর

সংগৃহিত,ট্রাম্পের হবু পুত্রবধূর সঙ্গে নাচলেন বলিউড তারকা রণবীর

বিনোদন ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বাগদত্তা বেটিনা আন্ডারসনের সঙ্গে বলিউড অভিনেতা রণবীর সিংয়ের নাচের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। 

ভিডিওতে দেখা গেছে, একটি জমকালো বিয়ের অনুষ্ঠানে বলিউড অভিনেতা রণবীর সিং ও ট্রাম্প জুনিয়রের বাগদত্তা বেটিনা আন্ডারসনের সঙ্গে নাচ পরিবেশন করছেন। অনুষ্ঠানের মঞ্চে উঠে রণবীর সিং প্রথমে ট্রাম্প জুনিয়র ও বেটিনার সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর তিনি বেটিনা আন্ডারসনের হাত ধরে তার অভিনীত সিনেমা ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ সিনেমার জনপ্রিয় গান ‘হোয়াট ঝুমকা’-তে নাচ শুরু করেন।

রণবীরের প্রাণবন্ত নাচের স্টেপ দেখে বেটিনা আন্ডারসনও দ্রুত নাচে অংশ নেন এবং মঞ্চ মাতান। রণবীরের সঙ্গে বেটিনার এ পরিবেশনা দেখে ট্রাম্প জুনিয়র মুগ্ধ হয়েছেন এবং হাততালি দিয়ে তাদের আনন্দ দেন। এই নাচের দৃশ্যটি ক্যামেরাবন্দি হওয়ার পর সামাজিক মাধ্যমে দ্রুত তা ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

আরও পড়ুন

জানা গেছে, ভারতের রাজস্থানের উদয়পুরের এই মেগাবাজেট বিয়ের অনুষ্ঠানটি ছিল যুক্তরাষ্ট্রপ্রবাসী ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী রামা রাজু মন্তেনার মেয়ে নেত্রা মন্তানার। সেখানেই আমন্ত্রিত অতিথি হিসেবে বেটিনা আন্ডারসনকে নিয়ে ভারত সফরে আসেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন ট্রাম্প জুনিয়র ও বেটিনা আন্ডারসন এবং তাদের খুব শিগগির বিয়ে হওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে বোনাসের কথা বলে যুবককে গলা কেটে হত্যা

তবু আমাদের ধূসর জীবনে ঈদ আসে :জাকিয়া বারী মম

কুষ্টিয়ায় ঈদের নামাজের স্থান ঠিক করা নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ১৩

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

প্রশাসক নিয়োগে দলীয়করণ করা হয়নি: খালেদ হোসেন

দেশকে বাসযোগ্য করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: কৃষিমন্ত্রী