ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ নভেম্বর, ২০২৫, ০৪:১৩ সকাল

পূর্ব ইউক্রেনের প্রধান শহরের দখল নিলো রাশিয়া

সংগৃহিত,পূর্ব ইউক্রেনের প্রধান শহরের দখল নিলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ খারকিভের প্রধান শহর কুপিয়ানস্কের দখল নিয়েছে অভিযানরত রুশ বাহিনী। রাশিয়ার সেনাবাহিনীর পশ্চিাঞ্চলীয় শাখার শীর্ষ কমান্ডার জেনারেল সের্গেই কুজোভলেভ গতকাল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিশ্চিত করেছেন এ তথ্য।


গতকাল বৃহস্পতিবার পুতিনকে কুজোভলেভ বলেন, “রুশ সেনারা কুপিয়ানস্ক শহরকে মুক্ত করেছে। এই শহরটি ছিল ইউক্রেনীয় বাহিনীর পূর্বাঞ্চলীয় দুর্গ এবং প্রধান ঘাঁটি।”

আরও পড়ুন

কুপিয়ানস্ক রুশ বাহিনীর দখলে চলে যাওয়ার সংবাদটি এমন এক সময়ে এসেছে, যখন কিয়েভ ওয়াশিংটনের কাছ থেকে যুদ্ধ শেষের জন্য আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পেয়েছে। ইউক্রেনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ ব্যাপারে এএফপিকে বলেছেন, “আমরা চুক্তির খসড়া পড়েছি এবং আমাদের মনে হয়েছে, (যুদ্ধবিরতির শর্ত হিসেবে) রাশিয়া ইউক্রেনের বিভিন্ন দখলকৃত ভূখণ্ড নিজেদের বলে যে দাবি জানিয়ে আসছে, এই খসড়া তারই প্রতিধ্বনি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে আগুন

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ