ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ নভেম্বর, ২০২৫, ০৪:০৮ দুপুর

রাজশাহীতে জজের ছেলে হত্যা মামলার আসামি ফের রিমান্ডে

রাজশাহীতে জজের ছেলে হত্যা মামলার আসামি ফের রিমান্ডে

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান (১৭) হত্যা মামলার আসামি লিমন মিয়ার(৩৪) ৫দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক মো. আশিকুর রহমান এ আদেশ দেন। গত ১৫ নভেম্বর লিমন মিয়াকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ৭দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত ৫দিনের রিমান্ড দেন। সেই রিমান্ড শেষে বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা ৩টায় তাকে আবার আদালতে হাজির করা হয়।

আদালত সূত্র জানায়, আসামি লিমন মিয়ার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। রাষ্ট্রপক্ষে শুনানি করেন আদালতের কৌশলী আলী আশরাফ মাসুম। প্রায় ৫ মিনিটের সংক্ষিপ্ত শুনানি শেষে বিচারক রিমান্ডের আদেশ দেন।

রাজশাহী সরভনগর পুলিশের আদালত পরিদর্শক আব্দুর রফিক জানান, রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হবিবুর রহমান আলোচিত এ মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি নিজে লিমনকে আদালতে হাজির করে ৭দিনের রিমান্ড আবেদন করেন। আদালত ৫দিনের রিমান্ড মঞ্জুর করায় আসামিকে ফের থানায় নেওয়া হয়েছে।

আরও পড়ুন

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বাসিন্দা লিমন মিয়া দীর্ঘদিন ধরে বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের পরিবারের কাছ থেকে আর্থিক সহযোগিতা পেতেন। কিন্তু তা বন্ধ হয়ে গেলে ক্ষুব্ধ হয়ে তিনি গত ১৩ নভেম্বর রাজশাহী নগরের ডাবতলায় বিচারকের ভাড়া বাসায় গিয়ে তাওসিফকে হত্যা করেন বলে অভিযোগ ওঠে। এ সময় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসীকে(৪৪) হত্যার চেষ্টা করা হয়। সেদিন লিমন মিয়াও আহত হন। পরে পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় বিচারক আব্দুর রহমান নিজে বাদি হয়ে মামলা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী