ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ নভেম্বর, ২০২৫, ০৫:১৬ বিকাল

হত্যা রহস্য উদঘাটন সলঙ্গায় পরকীয়ার বলি গরু ব্যবসায়ী আবদুল লতিফ

হত্যা রহস্য উদঘাটন সলঙ্গায় পরকীয়ার বলি গরু ব্যবসায়ী আবদুল লতিফ

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গার চর ফরিদপুর গ্রামের গরু ব্যবসায়ী আব্দুল লতিফ শেখ (৪০) হত্যার রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় গত সোমবার চারজনকে গ্রেফতার করা হয়েছে। গত ৯ নভেম্বর সন্ধ্যায় আব্দুল লতিফ নিখোঁজ হওয়ার তিনদিন পর ফুলজোড় নদীর খাড়াঘাট থেকে হাত-পায়ে ইট বাঁধা অবস্থায় তার লাশ হয়।

ডিবির এসআই নাজমুল হক রতন জানান, প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণে দেখা যায় এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। গ্রেফতারকৃতরা হলেন- মাসুদ রানা (৩৮), ফরিদুল ইসলাম (৪২), প্রবাসী মতিউর রহমানের স্ত্রী শাহীনুর খাতুন (৪০) ও নিহত খতিবের ভগ্নিপতি রফিকুল ইসলাম (৪০)।

আদালতে ১৬৪ ধারার জবানবন্দি সূত্রে জানা যায়, শাহীনুর খাতুন ও লতিফের পরকীয়া চলছিল। লতিফ শাহীনুর খাতুনের কাছে থেকে ২ লাখ টাকা ধার নিয়ে অস্বীকার করার কারণে সম্পর্ক বিছিন্ন হয়। পরে শাহীনুর খাতুন গ্রেফতারকৃত রফিকুল ইসলামের সাথে পরকীয়া শুরু করলে ত্রিমুখি দ্বন্দ্বের জেরে তারা লতিফকে হত্যার পরিকল্পনা করে।

আরও পড়ুন

পরিকল্পনা অনুযায়ী ২ লাখ টাকার বিনিময়ে মাসুদ, ফরিদুলসহ আরও কয়েকজনকে ভাড়া করা হয়। ঘটনার দিন শাহীনুর লতিফকে নদীর ঘাটে ডেকে নিয়ে ঘুমের ওষুধ মিশানো কোমল পানীয় পান করিয়ে অচেতন করলে, আসামিরা তাকে শ্বাসরোধে হত্যা করে হাত-পায়ে ইট বেঁধে নদীতে ফেলে দেয়। ডিবি পুলিশ জানায়, মামলার অন্যান্য আলামত যাচাই চলছে এবং সম্পৃক্ত আরও কেউ থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে বাড়ির গহনা বহনে নিরাপত্তা দেবে পুলিশ : ডিবি প্রধান

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কিশোর নিহত

মোহাম্মদপুরে দেশি পিস্তলসহ গ্রেপ্তার দাগি রুবেল

জাতির মাথার উপরে এখানো ফ্যাসিবাদের কালো ছায়া

নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে: চিফ হুইপ

দুর্ঘটনা প্রতিরোধে দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা গ্রহণ করুন: জামায়াত আমির