ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৫, ০৯:২৫ সকাল

নারায়ণগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় যুবলীগ নেতা আটক

নারায়ণগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় যুবলীগ নেতা আটক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় তারেক মিয়ার (২৬) নামের যুবলীগের এক নেতাকে আটক করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

গতকাল (১৭ নভেম্বর) রবিবার দিবাগত রাতে উপজেলার পূর্বাচল উপশহর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক তারেক মিয়া রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মৃত নুর মোহাম্মদের ছেলে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন সফল করতে রবিবার দিবাগত রাতে পূর্বাচল উপশহরের ৩শ’ ফিট এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

আরও পড়ুন

ঘটনাস্থল থেকে পুলিশ তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।

তিনি আরও জানান, এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে রাতেই অভিযান চালিয়ে যুবলীগ নেতা তারেক মিয়াকে আটক করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী