ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ নভেম্বর, ২০২৫, ০৫:১৬ বিকাল

রুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, কেন্দ্র দুইটি  ২০২২ সালের এসএসসি পাসেও আবেদন

রুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, কেন্দ্র দুইটি  ২০২২ সালের এসএসসি পাসেও আবেদন

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে প্রথমবারের মতো রুয়েট ক্যাম্পাসের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ক্যাম্পাসেও পরীক্ষা কেন্দ্র রাখা হয়েছে। দু’টি কেন্দ্রেই অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে। আজ রোববার (১৬ নভেম্বর) রুয়েটের বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রুয়েটের উপাচার্য অধ্যাপক এসএম আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১৫৪তম জরুরি একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠেয় ভর্তি পরীক্ষায় ১২ শতাধিক আসনের বিপরীতে ১৯ হাজার শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পাবেন।

আবেদনের যোগ্যতা : ভর্তি পরীক্ষায় আবেদনের ন্যূনতম যোগ্যতাও নির্ধারণ করা হয়েছে। আবেদনকারীকে ২০২২ বা ২০২৩ সালের এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০০ এবং ২০২৫ সালে অনুষ্ঠেয় উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জিপিএ-৫.০০ পেতে হবে। পাশাপাশি উচ্চ মাধ্যমিকে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন এই তিন বিষয়ে মোট জিপিএ ১৪ থাকতে হবে।

আরও পড়ুন

ও এবং এ লেভেল পাস করা শিক্ষার্থীদের ক্ষেত্রে ও লেভেল পরীক্ষায় কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড এবং এ লেভেল পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে আলাদাভাবে বি গ্রেড পেতে হবে। আবেদনকারীর এ লেভেল সনদ অবশ্যই ২০২৪ সালের নভেম্বর বা তার পরের হতে হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য সিদ্ধান্ত ভর্তি পরীক্ষার জন্য গঠিত স্টিয়ারিং কমিটির সভায় গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী