ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ নভেম্বর, ২০২৫, ০৬:৪৮ সকাল

বগুড়ার কাহালুতে ট্রাক চাপায় চার্জার ভ্যানের আরোহী নিহত

বগুড়ার কাহালুতে অজ্ঞাতনামা  ট্রাকের চাপায় চার্জার ভ্যানের আরোহী নিহত

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলার কাহালু উপজেলায় একটি অজ্ঞাতনামা ট্রাকের চাপায় আনোয়ারুল(৩৫) নামের এক চার্জার ভ্যানের  আরোহী  নিহত হয়েছে। 

ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার(১৪ নভেম্বর )ভোর আনুমানিক  সাড়ে ৫  টার সময় কাহালু উপজেলার মালঞ্চা  আজিজুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের সামনে বগুড়া ভায়া রানীর হাট-দুর্গাপুর সড়কের উপরে। 

নিহত আনোয়ারুল উপজেলার মালঞ্চা ইউনিয়নের বিশাবড়গাছা (চুনাগাড়ী)গ্রামের মৃত-মো. আবুল হোসেনের ছেলে। 

আরও পড়ুন

জানা গেছে,পাখি শিকারী নিহত আনোয়ারুল পাখি শিকার করার জন্য একটি চার্জার ভ্যানে চড়ে দুর্গাপুর বাজারের দিকে যাবার সময় উ়ল্লেখিত স্থানে পৌঁছিলে পিছন দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি ট্রাক ভ্যনটিকে  চাপা দিলে ভ্যানের আরোহি আনোয়ারুল ঘটনাস্থলেই মারা যায়।

কাহালু থানার এস.আই জসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ বিষয়ে কাহালু থানায় সড়ক দুর্ঘটনা আইনের একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী